১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

ইমাম বাকের (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকী পালিত ইমাম বাকের (আ.) এর পবিত্র জন্ম বার্ষিকীর রাতে ব্যাংককের শিয়ারা ব্যাংকক দারুল কোরআন ইন্সটিটিউটে সমবেত হন। বক্তব্য এবং আনন্দ মাহফিল ও প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে এ পবিত্র দিবস পালিত হয়েছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: এ আনন্দ মাহফিল, জামাতে নামায আদায়ের পর সন্ধ্যা ৭:০০ টা হতে শুরু হয়। মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদ্য শিয়া মাযহাবের অনুসারী হওয়া একজন প্রখ্যাত ক্বারী। ‘আল মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে’র প্রতিনিধি জনাব খালেক পুর এ অনুষ্ঠানে বক্তৃতাকালে পবিত্র রজব মাসের গুরুত্ব ও তাৎপর্যের কথা উল্লেখ করে বলেন: এ মাসে ইবাদত করা অধিক তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ১৩, ১৪ ও ১৫ তারিখে ইবাদতের বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের উচিৎ রজব মাসকে যথাযথভাবে পালন করা। তিনি বলেন: এতেকাফে অংশগ্রহণ ও শিয়াদেরকে পবিত্র রমজান মাসের প্রস্তুতি গ্রহণের জন্য নসিহত করা, অন্তর পরিশুদ্ধ ও পবিত্র করণ এবং অন্তরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি মু’মিনীনদের মাঝে আন্তরিকতা বৃদ্ধি করে। থাইল্যাণ্ডের প্রখ্যাত আলেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ সালেহ, ইমাম বাকের (আ.) এর ব্যক্তিত্ব, ইমাম বাকের (আ.) সম্পর্কে আল্লাহর রাসূল (স.) হতে বর্ণিত রেওয়ায়েত সমূহ, শিয়া মাযহাবের মায়ারেফ ও শিক্ষা প্রচার, প্রসার ও এর টিকে থাকার ক্ষেত্রে তাঁর (আ.) গুরুত্বপূর্ণ ভূমিকা ইত্যাদি বিষয়ের প্রতি ইঙ্গিত করে বক্তব্য রাখেন। উল্লেখ্য যে, ব্যাংককে অবস্থানরত ইরানী সংস্কৃতি কেন্দ্রের প্রধান জনাব ‘তামলাহ’ও এ আনন্দ মাহফিলে বক্তব্য রাখেন। ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সংবাদ বিভাগ, সৈয়দ জাওয়াদ তাবাতাবাঈ।#