ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ স্থানীয় এক কমাণ্ডার বলেছেন, ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মার্কিন ও ইসরাইলি বাহিনীর উপস্থিতির কারণে আইআরজিসি সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে। ইরানের পশ্চিম আজারবাইজানে মোতায়েন আইআরজিসির কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী মোইনি সাংবাদিকদের বলেন, পাশ্চাত্যের কোনো কোনো দেশ ঐ এলাকার জাতিগত সহিংসতার বিষয়টি সম্পর্কে বাড়িয়ে বলছে। জাতিগত এবং ধর্মীয় দাঙ্গা উস্কে দিয়ে তারা সন্ত্রাসী গোষ্ঠিগুলোকে চাঙ্গা করে তুলতে চাইছে এবং ইরানের এই প্রদেশকে অস্থিতিশীল করতে চাইছে। তিনি আরো বলেন, আইআরজিসির উপস্থিতির ফলে ইরানের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশকে অস্থিতিশীল করার শত্রুদের পরিকল্পনা নস্যাৎ হয়ে গেছে। তিনি আরো বলেন, এ ধরণের তৎপরতা চালাতে যেয়ে ইরানের শত্রুদের অনেক ক্ষতি হলেও ইরানের কোনো ক্ষতি হয় নি।#
১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০
News ID: 192397
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ স্থানীয় এক কমাণ্ডার বলেছেন, ইরানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মার্কিন ও ইসরাইলি বাহিনীর উপস্থিতির কারণে আইআরজিসি সদস্যদের সেখানে মোতায়েন করা হয়েছে।