১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা: আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ২ সৈন্য নিহত হয়েছে।

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ২ সৈন্য নিহত হয়েছে। দক্ষিণ আফগানিস্তানে আজ বোমা হামলায় নিহত এই ২ সৈন্য কোন দেশের তা এখনো জানানো হয় নি। চলতি বছরে এ নিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ২৬৬ সৈন্য নিহত হয়েছে। গত সপ্তা ন্যাটো বাহিনীর জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিলো এবং ৪ মার্কিন সৈন্য সহ ন্যাটো বাহিনীর ৩০ জন নিহত হয়েছিলো। তালেবান হামলায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এই ৪ মার্কিন সৈন্য নিহত হয়েছিলো । #