১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত এবং শতশত বাড়িঘর ধ্বংস হয়েছে।

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত এবং শতশত বাড়িঘর ধ্বংস হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত পাপুয়া প্রদেশের ইয়াপান দ্বীপে বাড়ি-ঘর চাপা পরে একজন মহিলা এবং একটি শিশু নিহত হয়েছে। বায়াক দ্বীপসহ বিশাল ও বিরল জনবসতিপূর্ণ এই এলাকায় সম্প্রতি এ নিয়ে দ্বিতীয় দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্প প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী হয়েছিলো। এ ছাড়া ইন্দোনেশিয়ার পশ্চিম সালাওয়াসি প্রদেশেও আজ ৫.৩ মাত্রার ভূ-কম্পন আঘাত হানার পর অপর একজন নিহত হয়েছে। ভূ-কম্পনের পরপরই ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতর পাপুয়ার দক্ষিণাঞ্চলের জন্য সুনামির সতর্ক সংকেত জারি করেছিলো। তবে কয়েকঘন্টা পরে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ২০০৪ সালে সুমাত্রা দ্বীপে ৯.৩ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ায় অন্তত ১ লক্ষ ৬৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলো।#