১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকের রাজধানী বাগদাদে আজ দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু, নারী এবং ট্রাফিক পুলিশ রয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে আজ দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে ২৬ জন নিহত এবং ৫৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু, নারী এবং ট্রাফিক পুলিশ রয়েছে। গত মাসের মে মাসে চারটি বোমা হামলায় শতাধিক নিহত হওয়ার পর বাগদাদে এমন রক্তক্ষয়ী বোমা হামলা আর হয় নি। ইরাক সরকারের বেশির ভাগ বিদেশী মুদ্রার লেনদেনের সাথে ইরাক ব্যাংক অব কমার্স জড়িত রয়েছে এবং এই ব্যাংককে লক্ষ্য করে আজকের হামলা চালানো হয়েছে। ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বোমা হামলায় এই ব্যাংকের শাখা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল সন্ধ্যায় বাগদাদের উত্তরে এক বোমা হামলায় ৪ নিহত এবং ১৬ আহত হয়েছিলো।#