আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জাকজমকপূর্ণ এ অনুষ্ঠান গতকাল আহলে বাইত (আ.) ভক্তদের উপস্থিতিতে এ শহরে অবস্থিত রাসূলে আকরাম (স.) ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রখ্যাত আলেম ‘আলী আল আমেলী’ হযরত আলী (আ.) এর শ্রেষ্ঠত্বের উপর আলোকপাত করে ইংরেজী ভাষায় বক্তব্য রাখেন। আহলে বাইত (আ.) এর ভক্তরা এ অনুষ্ঠানে বিভিন্ন কাসিদা ও তাঁর উপর রচিত কবিতা পরিবেশন করেন। এ ছাড়া এ দিন একটি সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিযোগিতারও আয়োজন করা হয়। উল্লেখ্য যে, অস্ট্রেলিয়া’র অধিকাংশ শিয়ারা সিডনী ও মেলবোর্ন শহরে বসবাস করেন এবং তারা ধর্মীয় বিভিন্ন উপলক্ষসমূহকে বিশেষ গুরুত্বের সাথে পালন করে থাকেন।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 193652
১৩ই রজব আমিরুল মু’মিনীন হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আনন্দ মাহফিল অস্ট্রেলিয়ার সিডনী’তে বসবাসরত আহলে বাইত (আ.) এর অনুরাগী শিয়াদের উদ্যোগে আয়োজিত হয়েছে।