আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত ন্যাটো বাহিনীর সবচেয়ে বড় বিমানঘাঁটিতে আজ তালেবান হামলায় অন্তত ১ সেনা নিহত হয়েছে। চলতি মাসে এ নিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ১০১ জন সেনা নিহত হল। তবে, তালেবান মুখপাত্র হামলায় ২০ জনের বেশি ন্যাটো এবং আফগান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন। অবশ্য ন্যাটো বাহিনী কেবল ১ সেনা নিহত এবং ১ জন আহত হওয়ার কথা স্বীকার করেছে। আফগানিস্তানের জালালাবাদ বিমানঘাঁটিতে তালেবানরা গাড়ি বোমা এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে এ হামলা চালায়। তারা ঘাঁটিতে ঢোকার চেষ্টাও করেছিলো। তবে, এ সময় ন্যাটো বাহিনী পাল্টা হামলায় বেশ কয়েকজন তালেবান নিহত হয়েছে বলে ন্যাটো বাহিনী দাবি করেছে।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 193906
রেডিও তেহরানের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আফগানিস্তানের পূর্বাঞ্চলে অবস্থিত ন্যাটো বাহিনীর সবচেয়ে বড় বিমানঘাঁটিতে আজ তালেবান হামলায় অন্তত ১ সেনা নিহত হয়েছে। চলতি মাসে এ নিয়ে আফগানিস্তানে ন্যাটো বাহিনীর ১০১ জন সেনা নিহত হল।