আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: এ নারীদেরকে ‘মুরশিদে দ্বীনী’ (ধর্মীয় দিক নির্দেশক) হিসেবে নামকরণ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তারা মরক্কোর বিভিন্ন মসজিদ, স্কুল, হাসপাতাল ও কারাগারে ধর্মীয় শিক্ষা প্রদান করবেন। কিন্তু তাদের জুমআর নামায পড়ানোর অনুমোদন দেয়া হয় নি। এ ৫০ জন দ্বীন প্রচারকের একজন ‘কারিমা আরজিলী’ (২৬)। তিনি মনে করেন যে, তাকে এ পদে নিয়োগ দানের মাধ্যমে তার কাঁধে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি কুয়েতে’র দৈনিক আল ওয়াতানকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন যে, নিজের দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে ইসলামের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য তিনি চেষ্টা চালাবেন এবং এর পাশাপাশি তিনি ইসলাম ধর্মকে শান্তির ধর্ম হিসেবে পরিচিত করাবেন। উল্লেখ্য যে, শিয়া ও সুন্নি মাযহাবের কিছু কিছু ফকীহগণের মতে শর্ত সাপেক্ষে নারীদের জন্য নারীদের পেশ ইমাম হওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা নেই।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 194151
প্রথমবারের মত মুসলিম দেশসমূহে ৫০ জন মুসলিম নারীকে মরক্কোয় পেশ ইমাম হিসেবে নিয়োগ দান করা হয়েছে।