১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 194152
আফগানিস্তানের এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, আল কায়েদা সন্ত্রাসী বাহিনীর নেতা –যে গত ২০০৪ সাল হতে একটি কিডনি নিয়ে বেঁচে ছিল- গত তিন বছর পূর্বে আফগানিস্তানের পূর্ব অঞ্চলে তুরাবুরা এলাকায় মারা গেছে!
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আফগান সূত্র ঘোষণা করেছে যে, আল কায়েদা সন্ত্রাসী বাহিনীর নেতা ২০০৪ সাল হতে একটি কিডনি নিয়ে বেঁচে ছিল, কিন্তু গত ২০০৭ সালে কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে আফগানিস্তানের পূর্ব অঞ্চলে অবস্থিত তুরাবুরা পাহাড়ী এলাকায় মারা গেছে!
এ সূত্র আরো জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র বিন লাদেনের মৃত্যু সম্পর্কে অবগত। এ কারণে মার্কিন বিশেষজ্ঞরা বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য বিন লাদেনের বিভিন্ন ভিডিও ফুটেজ ও অডিও এ অঞ্চলে প্রচার করছে।
এ সূত্র এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি।
এ খবর তখন প্রকাশিত হল যখন মার্কিন গোয়েন্দা সংস্থা সি আই এ প্রধান লেওন পান্টা গত রোববার বলেছেন যে, বেশ কয়েক বছর যাবত মার্কিনীরা বিন লাদেনের অবস্থান সম্পর্কে কোন খবর রাখে না। যদিও তারা বিশ্বাস করে যে, সে পাকিস্তানে অবস্থান করছে।
আন্তর্জাতিক দৈনিক আশ শারক আল আওসাত মার্কিন গোয়েন্দা সংস্থার এক উচ্চ পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে লিখেছে যে, ওসামা বিন লাদেনের মৃত্যুর ব্যাপারে অনেক প্রমাণই আমাদের হাতে রয়েছে।
এফ বি আই ও সি আই এর দু’জন কর্মকর্তা বলেছেন: আল কায়েদ সন্ত্রাসী বাহিনীর প্রধান বিন লাদেনের মৃত্যুর ব্যাপারে বহু প্রমাণ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ দু’ই কর্মকর্তা প্রথমবারের মত বিন লাদেনের নিজস্ব বাহিনী’র কয়েকজন সৈন্যের গ্রেপ্তারের তথ্য ফাঁশ করলেন। যাদেরকে কিউবায় অবস্থিত গুয়ান্টানামো বে’তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সি আই এ’র অপর এক কর্মকর্তাও বিন লাদেনের পক্ষ হতে কোনরূপ ফতোয়া প্রকাশিত না হওয়া অথবা প্রচার মাধ্যমের সামনে তার অনুপস্থিতির প্রতি ইশারা করে বলেন: প্রচার মাধ্যমের সামনে উপস্থিত হওয়ার ক্ষেত্রে তার কোন সময়ই আপত্তি ছিল না। এ অবস্থায় বর্তমানে প্রচার মাধ্যমে তার অনুপস্থিতির বিষয়টি আশ্চার্যজনক।
যেহেতু সে একটি সক্রিয় ধারার নেতা হিসেবে প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে স্বাভাবিক ভাবে ধারণা করা যায় যে, সে নিজের উপস্থিতিকে সারা বিশ্বের সামনে প্রচার করতে চাইবে যা তার কর্মীদের জন্য উৎসাহ স্বরূপ। অথচ যদি সে জীবিত থাকে তবে কেন এরুপ করেছে না?
যদিও বিন লাদেনের মুখপাত্র ঘোষণা করেছে যে, খুব শিঘ্রই সে আত্মপ্রকাশ করবে এবং আমরা তার অপেক্ষায় আমরা রয়েছি।#