আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল্লামা মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ দক্ষিন বৈরুতের যাহিয়াহ’র বাহমান হাসপাতালে গতকাল ভর্তি হওয়ার পর তার শারীরীক অবস্থার অবনতি ঘটে। তিনি আজ সকালে পরিপূর্ণভাবে কমায় চলে যান। তিনি অভ্যন্তরিন রক্ত ক্ষরণের শিকার হয়ে কমায় গেছেন এ কথা ঘোষণা করে এ সূত্র জানিয়েছে যে, চিকিৎসকরা তার রক্ত ক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হয়ে তাকে জীবিত রাখার জন্য কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিচ্ছেন। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁর দুই পুত্র ‘সাইয়্যেদ জাফার ফাজলুল্লাহ’ ও ‘সাইয়্যেদ আলী আলী ফাজলুল্লাহ’ -যারা আল্লামা ফাজলুল্লাহ’র প্রতিনিধি হিসেবে বৈরুতের জুমআর নামাযের ইমামতি করতেন- পিতার শারীরীক অবস্থার অবনতির কারণে এ সপ্তাহের জুমআর নামায তারা পড়ান নি এবং তাদের পরিবর্তে হুজ্জাতুল ইসলাম হুসাইন আল খাশানে’র ইমামতিতে বৈরুতের জুমআর নামায অনুষ্ঠিত হয়। আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা এবং আহলে বাইত (আ.) বার্তা সংস্থা এ মহান মারজা’র সুস্থতা কামনা করে বিশ্বের বিভিন্ন প্রান্তে আহলে বাইত (আ.) এর ভক্তদের প্রতি তার সুস্থতার জন্য এ পবিত্র মাসে দোয়ার আহ্বান জানিয়েছে।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 194159
বিশিষ্ট শিয়া মারজা ও আহলে (আ.) বিশ্ব সংস্থার উচ্চতর কমিটির সদস্য আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ লিবার জনিত রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন যাবত হাসপাতালে অবস্থান করছেন, আজ শুক্রবার ২রা জুন সকালে তার অবস্থার অবনতি ঘটে এবং কমা অবস্থায় রয়েছেন।