আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বিগত কয়েকদিন যাবত লিভার জনিত রোগে দক্ষিন বৈরুতের যাহিয়া অঞ্চলের একটি হাসপাতালে ভর্তি থাকা আল্লামা মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ’র শারীরীক অবস্থার উন্নতি ঘটেছে। গত পরশু বিকেলে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা অভ্যন্তরিন রক্ত ক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হয়ে তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেন। কিন্তু গতকাল বিকেল হতে তার শারীরীক অবস্থার উন্নতি ঘটেছে বলে জানা গেছে। কোমে অবস্থিত আল্লামা ফাজলুল্লাহ’র কার্যালয় প্রধান আবনা প্রতিবেদককে টেলিফোনে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন যে, আল্লাহর রহমতে আল্লামা ফাজলুল্লাহ’র অবস্থা গতকাল বিকেল হতে উন্নতির পথে এবং হুশে আছেন। আল্লামা ফাজলুল্লাহ’র দুই পুত্র ‘সাইয়্যেদ জাফার ফাজলুল্লাহ’ ও ‘সাইয়্যেদ আলী আলী ফাজলুল্লাহ’ বেশ কিছুদিন যাবত তার প্রতিনিধি হিসেবে বৈরুতের জুমআর নামাযের ইমামতি করে আসলেও গতকাল পিতার শারীরীক অবস্থার অবনতি হওয়ায় তারা জুমআর নামায পড়ান নি এবং তাদের পরিবর্তে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হুসাইন আল খাশানে’র ইমামতি বৈরুতের জুমার জামাত অনুষ্ঠিত হয়। আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থা এবং আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা এ মহান মারজা’র সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের আহলে বাইত (আ.) এর ভক্তদেরকে তার সুস্থতার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছে।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 194237
কিছু কিছু প্রচার মাধ্যম গতকাল ঘোষণা করেছিল যে, বিশিষ্ট শিয়া মারজা ও আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার উচ্চতর পরিষদের সদস্য আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ –যিনি কয়েকদিন যাবত হাসপাতালে অবস্থান করছেন- গতকাল শুক্রবার ২রা জুন সকালে তার অবস্থার অবনতি ঘটেছে এবং তিনি কমায় গেছেন। কিন্তু কোম শহরে তার কার্যালয় প্রধান বলেছেন: গতকাল বিকেল হতে তার শারীরীক অবস্থার উন্নতি হয়েছে।