আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সাইয়্যেদ মুহসেন মুসাভী’র পুত্র সাইয়্যেদ রায়েদ মুসাভী জানান: এ বিষয়ে অসংখ্য প্রমাণ বিদ্যমান যে, অপহৃত ইরানি ৪ কুটনৈতিক এখনো জীবিত আছেন। তন্মধ্যে অন্যতম প্রমাণ হচ্ছে, যারা ইসরাইলী কারগার হতে মুক্তি লাভ করেছে তাদের অনেকেই ঐ ৪ জনের সাথে যোগাযোগে করেছেন। সাইয়্যেদ মুহসেন মুসাভী’র পুত্র আরো বলেন: ইসরাইলী কারাগার হতে মুক্তি পাওয়া ঐ বন্দীরা বর্তমানে লেবাননে অবস্থান করছেন এবং তারা এ বিষয়ে সাক্ষী দিতেও প্রস্তুত রয়েছেন। তিনি জানান: এ বিষয়টি তদন্তের জন্য ফিলিস্তিন এবং লেবাননে দু’টি কমিটি গঠন করা উচিত। কেননা অপহরণের ঘটনা লেবাননে ঘটেছে এবং অন্যান্য কিছু বিষয়ের কারণে এ বিষয়টির তদন্ত অধিকৃত ফিলিস্তিনে হওয়া উচিত। রায়েদ মুসা এ বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার হস্তক্ষেপ কামনা করে, এর নেপথ্যে বিভিন্ন কারণসমূহকে উদ্ঘাটনের জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে, ১৯৮২ সালের ৪ঠা জুলাই জায়নবাদী ইসরাইল কর্তৃক লেবাননের উপর হামলা এবং বৈরুত দখলের সময়, সাইয়্যেদ মুহসেন মুসাভী (বৈরুতে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের কাউন্সেলর ও সচিব), আহমা মোতাওয়াসসেলিয়ান (বৈরুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের কর্মকর্তা), তাকী রাসত গার মোকাদ্দাম (বৈরুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের গাড়ী চালক ও কৌশলগত উপদেষ্টা) এবং কাযেম আখাওয়ান (ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাংবাদিক ও ফটোগ্রাফার) সিরিয়া হতে বৈরুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাসে ফেরার পথে জায়নবাদী ইসরাইলী সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ফালানযিস্ট নামক এক খৃষ্টান সন্ত্রাসী বাহিনী কর্তৃক অপহৃত হন।#
১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০
News ID: 194670
অপহৃত ইরানি ৪ কুটনৈতিকের একজনের পুত্র দাবী করেছেন যে, এ কুটনৈতিকরা জীবিত এবং জায়নবাদী ইসরাইলের কারাগারে বন্দী আছেন। আর দের জীবন ও নিরাপত্তার দায়িত্বও ইসরাইলের।