১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

প্রখ্যাত শিয়া মারজা আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ’র ইন্তেকালে, সৌদি আরবের শিয়া আলেমগণ শোক ও সমবেদনা জ্ঞাপন করে এ মহান আলেমের বিদায়কে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: কাতিফে’র জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম শেইখ হাসান সাফফার, আল্লামা ফাজলুল্লাহ’র মূল্যবান অবদানের প্রতি ইশারা করে বলেন: এক মহান মারজা, যুগ সচেতন নব্য চিন্তার অধিকারী ও প্রশিক্ষক একজন আলেম আমাদের মাঝ হতে বিদায় নিয়েছেন। যার ছায়াতলে অনেক সংগ্রামী যুবক প্রশিক্ষণ লাভ করেছে। জনাব হাসান সাফফারের কার্যালয় হতে প্রদত্ত শোক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: জ্ঞান ও জেহাদের ক্ষেত্রে বর্তমান যুগে তিনি অসংখ্য মূল্যবান পদক্ষেপ তিনি নিয়েছেন তাই তাঁর বিদায় পর তার শূণ্যতা মুসলিম বিশ্বের জন্য শূন্যতার সৃষ্টি করেছে এবং তা এক অপূরণীয় ক্ষতি। যদিও শত্রুরা তাঁর কর্মকাণ্ডকে স্তব্ধ করার উদ্দেশ্যে বেশ কয়েকবার তাকে হত্যার ব্যর্থ চেষ্টা চালায়েছিল। সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আন নামরও এক শোক বাণীতে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আল্লামা ফাজলুল্লাহ অব্যাহত সংগ্রামের প্রতি ইঙ্গিত করে বলেন: এমন এক আলেম আমাদের মাঝ হতে বিদায় নিয়েছেন যে, তিনি ইসলামী চিন্তাধারার পদ্ধতিতে মাত্রা যোগ করেছিলেন। সৌদি আরবের অপর শিয়া আলেম ‘শেইখ হাসান আল মুস্তাফা’ তার বিদায়কে মুসলিম বিশ্ব ও মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করে বলেন: আল্লামা ফাজলুল্লাহ’র বিদায় আমাদের মাঝে একটি বৃহৎ ক্ষতের সৃষ্টি করেছে, তার ন্যায় অন্যান্য ব্যক্তিত্বরা তার স্থানে স্থলাভিষিক্ত হয়ে (সে শূন্যস্থান পূরণ করবে)। শেইখ নামর বাকের আন নামর, শেইখ ফাইসাল আল আওয়ামী, শেইখ আলী আল মুয়াল্লেম, সাইয়্যেদ রাজী আলে সাইয়্যেদ কাযেম, সাইয়্যেদ হাসান আস সাদাহ, শেইখ সালেহ শাহাব, শেইখ জামিল আল আহমাদ, শেইখ আলী ইবাদী, শেইখ হাসান আর রামাজান প্রমূখও এ উপলক্ষে শোক বাণী দিয়েছেন। উল্লেখ্য যে, লেবাননের বিশিষ্ট শিয়া মারজা আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার উচ্চতর পরিষদের সদস্য আল্লামা সাইয়্যেদ মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহকে কয়েকদিন পূর্বে তাঁর শারীরীক অবস্থার অবনতি হলে তাকে দক্ষিণ লেবাননের যাহিয়া অঞ্চলে অবস্থিত বাহমান হাসপাতালে ভর্তি করা হয়। তিনি গত পরশু বিকেলে ইন্তেকাল করেন।#