আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গ্রেপ্তার হওয়া এ সন্ত্রাসী সৌদি নাগরিক বলে প্রতিবেদনে বলা হলেও তার নাম উল্লেখ করা হয়নি। সে কাযেমাইনের প্রবেশের পথে নিরাপত্তা বাহিনী’র সদস্যদের হাতে গ্রেপ্তার হয়।
অজ্ঞাত নামের এ সন্ত্রাসী, পদযাত্রায় কাযেমাইনে আগত যিয়ারতকারীদের মাঝে তার সাথে থাকা বিস্ফোরক ভর্তি বেল্ট বিস্ফোরণের উদ্দেশ্যে কাযেমাইনে এসেছিল।
সৌদি অধিবাসী এ সন্ত্রাসী গত ২০০৮ সাল হতে ইরাকে অবস্থান করছে এবং এ পর্যন্ত বেশ কয়েকটি সন্ত্রাসী অভিযানে জড়িত ছিল।
উল্লেখ্য তার ব্যবহৃত গাড়ীতেও বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে।#