১৮ অক্টোবর ২০১০ - ২০:৩০

মহাকালের ত্রাণকর্তা হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী লেবাননের বিভিন্ন শহরে উদযাপিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ৩৩ দিনের যুদ্ধে ইসরাইলের বিপক্ষে লেবাননের জনগণের বিজয় বার্ষিকী, ১৫ই শাবান ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী কাছাকাছি সময়ে হওয়ায় এ দেশের জনগণের আনন্দ বহুগুণে বেড়ে গেছে।

দক্ষিণ লেবাননের আত তোফাহ অঞ্চলে এ দিবস বিশেষ গুরুত্বের পালিত হয়েছে। এ দিন ‘ইয়া মাহদী’ ও ‘হিজবুল্লাহ’ লিখিত পতাকা উড্ডয়ন করে সারা অঞ্চল সাজানো হয়।

এছাড়া মিকযুন, কাফর তিনিত, জাইশিয়াত, নাকুরাহ, নিতিয়্যাহ, নাবতিয়্যাহ অঞ্চলের আহলে বাইত (আ.) এর ভক্তরা বিভিন্ন সড়ক ও ইমাম বাড়ীতে উপস্থিত হয়ে তাকবীর ধ্বনির মাধ্যমে এ দিবসে আনন্দ উল্লাস প্রকাশ করে।

লেবাননের অপর বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে এ দিবস উপলক্ষে লেবাননে ২৫ মিটার উচ্চতার একটি কেক তৈরী করা হয়েছে।

কেকটি ২০০ কিলোগ্রাম ময়দা ৫০ কিলোগ্রাম ক্রীম, প্রায় ২ হাজারটি ডিম দ্বারা প্রস্তুত করা হয় এবং আনন্দ-উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।#