গতপরশু তাইয়্যেব হাসান নামের পারাচেনারের এক শিয়া, তাখতে দাওয়াযদাহ ইমাম (আ.) অঞ্চলে মাইন বিস্ফোরণে শহীদ হয়েছেন। গতকালও মাইন বিস্ফোরণের অপর এক ঘটনায় একজন শিয়া শহীদ এবং অপর একজন আহত হয়েছে।
উল্লেখ্য যে, এ অঞ্চলের শিয়ারা কয়েকদিন পূর্বে, শিয়াদের উপর সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় শিয়ারা হিন্দু কেল্লা (উক্ত অঞ্চলে বসবাসরত সকলেই ছিল সন্ত্রাসী এবং তাদের মধ্যে কোন নারী ও শিশু ছিল না এবং এটা একটি সন্ত্রাসীদের ঘাঁটি হিসেবে গন্য) নামক অঞ্চলে হামলা চালিয়ে উক্ত অঞ্চলের সকল সন্ত্রাসীকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এ হামলায় ২ জন শিয়া শহীদ হয়েছেন।
কিন্তু সরকারী সৈন্যরা (যারা শিয়াদের জান ও মাল রক্ষায় দায়িত্বশীল নয়) দ্রুততার সাথে ‘সাঙ্গ বাস্ত’ অঞ্চলে অবস্থান নিয়ে উক্ত অঞ্চলে অবস্থানরত সন্ত্রাসীদের উপর শিয়াদরে হামলার বাধা দেয়।
পাকিস্তানে অবস্থানরত সন্ত্রাসীদের নৃশংস হামলা রোধ করার ক্ষেত্রে পাকিস্তান সামরিক বাহিনীর অক্ষমতা স্পষ্ট হওয়া সত্ত্বেও তারা সন্ত্রাসীদেরকে সহযোগিতা করছে। বর্তমানে রিগী সন্ত্রাসী বাহিনী’র ন্যায় অন্যান্য সন্ত্রাসী দল পাকিস্তান হতে আত্মপ্রকাশ করছে!#