আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: মসজিদ মুসলমানদের ইবাদত, সমবেত হওয়া, বিচারকার্য এবং শিক্ষা ও প্রশিক্ষণের স্থান ছাড়াও কিছু কিছু এমন মসজিদ রয়েছে যেগুলো নির্মাণ ও সেগুলোতে অঙ্কিত নকশার কারণে অন্যান্য ভবন হতে আলাদা। কোরআনিক বিভিন্ন শিক্ষা, স্থানীয় জনগণের রুচি ও সাংস্কৃতির ছাপ সেগুলোতে খুঁজে পাওয়া যায়। যারা বিভিন্ন যুগে ইসলামকে নিজেদের ধর্ম হিসেবে পালন করেছে।
এ সকল মসজিদের মধ্য হতে ৭টি মসজিদ বিশ্বের ৭ বিস্ময় হিসেবে খ্যাতি লাভ করেছে। যেগুলো এ ঐশী ধর্মের পরিচায় হিসেবে যুগ যুগ ধরে দণ্ডায়মান। এ ৭টি মসজিদের পরিচয়ের নিমিত্তে ট্রু ভিশন নামক থাই এক টিভি চ্যানেল এগুলোর উপর একটি প্রামাণ্য ভিডিও গত ১লা আগষ্ট সম্প্রচার করেছে।
১ ঘন্টার এ প্রামাণ্য চলচ্চিত্রটিতে ৬ জন মুসলিম যুবকদের দৃষ্টিতে ইসলামের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। যারা মক্কার যেয়ারতে এবং নিজের দেশ ও অন্যান্য দেশের মসজিদসমূহে উপস্থিত হয়ে নিজেদের ইসলামী স্বকীয়তা অনুধাবন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ৭টি মসজিদ কেন্দ্রিক নির্মিত এ প্রমাণ্য ভিডিওতে উক্ত ৬ যুবকের জীবন যাপন পদ্ধতির উপর আলোকপাত করা হয়েছে যারা উক্ত মসজিদসমূহের আশেপাশে জীবন যাপন করে এবং সেগুলোতে নামায আদায় করে।
বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে পরিচয় করানো উক্ত ৭ মসজিদ নাম নিম্নরূপ:
(১) মসজিদুল হারাম, মক্কা মোকাররমা, সৌদি আরব।
(২) মসজিদুল আকসা, বাইতুল মোকাদ্দাস, ফিলিস্তিন।
(৩) মসজিদুল হামরা, গ্রানাডা, স্পেন।
(৪) ইমাম খোমেনী (রহ.) মসজিদ, ইসফাহান, ইসলামী প্রজাতন্ত্র ইরান।
(৫) আবি মসজিদ, ইস্তাম্বুল, তুরস্ক।
(৬) জামে মসজিদ, দাজিনা, মালি (আফ্রিকা মহাদেশের একটি দেশ)।
(৭) বাদশাহী মসজিদ, লাহোর, পাকিস্তান।#

মসজিদুল হারাম (মুসলমানদের কেবলা), মক্কা, সৌদি আরব (১)

মসজিদুল হারাম (মুসলমানদের কেবলা), মক্কা, সৌদি আরব (২)

মসজিদুল আকসা (মুসলমানদের ১ম কেবলা), বাইতুল মোকাদ্দাস, ফিলিস্তিন (১)।

মসজিদুল আকসা (মুসলমানদের ১ম কেবলা), বাইতুল মোকাদ্দাস, ফিলিস্তিন (২)।

মসজিদুল হামরা, গ্রানাডা, স্পেন (১)

মসজিদুল হামরা, গ্রানাডা, স্পেন (২)

ইমাম খেমেনী (রহ.) মসজিদ, ইসফাহান, ইরান (১)

ইমাম খেমেনী (রহ.) মসজিদ, ইসফাহান, ইরান (২)

ব্লু মসজিদ, ইস্তাম্বুল, তুরস্ক (১)

জামে মসজিদ, দাজিনাহ, মালি (১)

জামে মসজিদ, দাজিনাহ, মালি (২)

বাদশাহী মসজিদ, লাহোর, পাকিস্তান (১)

জামে মসজিদ, দাজিনাহ, মালি (২)