আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জনাব জাওয়াদ খানী এ তথ্য প্রকাশ করে বলেন: ইরানি যায়ের বহনকারী ‘মেশকাতে তেহরান’ নামক বাসটি নাজাফে আশরাফ হতে কারবালা যাওয়ার পথে হেল্লাহ অঞ্চলের আন নীল এলাকায় বসরা হতে বাগদাদ গামী একটি ট্রেন বাসটির পিছনের অংশে ধাক্কা দিলে ২ জন ইরানি যায়ের শহীদ এবং অপর ৬ জন আহত হয়।
তিনি আহতদের বর্তমান অবস্থান সম্পর্কে জানান: আহতদের মধ্য হতে ৪ জনের সম্পূর্ণ শরীর চেক আপ করানো হয়েছে এবং অপর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।#
১৮ অক্টোবর ২০১০ - ২০:৩০
News ID: 197866
ইরাকে অবস্থানরত হজ্জ ও যিয়ারত সংস্থার প্রতিনিধি, নাজাফ-কারবালা রুটে ইরানি যায়ের (যিয়ারতকারী) বহনকারী বাসের সাথে ট্রেনের সংঘর্ষের তথ্য জানিয়েছেন। এতে ২ ইরানি যায়ের শহীদ এবং অপর ৬ জন আহত হয়েছে বলে তিনি জানান।