আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল্লামা মুহাম্মাদ হুসাইন ফাজলুল্লাহ (রহ.) এর চল্লিশা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান ইসলামী শিক্ষা কেন্দ্রের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন ইসলামী শিক্ষাকেন্দ্রের মাননীয় অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম সাইয়্যেদ ইবরাহিম খলিল রাজাভী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ রেজা আলী যায়দী।
শুরুতেই পবিত্র কোরআন হতে তেলাওয়াত করেন, পবিত্র কোম নগরীতে অধ্যয়নরত হুজ্জাতুল ইসলাম ক্বারী শেইখ শাহাদাত হুসাইন। এছাড়া এ অনুষ্ঠানে আহলে বাইত (আ.) এর শানে কবিতা আবৃতি করেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ সাবের রেজা ও শোকগাঁথা পরিবেশন করেন জনাব মুহাম্মাদ আতিয়ার রহমান।
আলোচনা পর্বের শুরুতেই বক্তব্য রাখেন আলহাজ্ব মোশাররফ আলী খাঁন। এরপর আল্লামা ফাজলুল্লাহ’র সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন আঞ্জুমানে পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক জনাব মুহাম্মাদ ইকবাল হুসাইন। অতঃপর বক্তব্য রাখেন যথাক্রমে: হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ ইউনুস আলী গাজী, সভার বিশেষ অতিথি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব রেজা আলী যাইদী, সভার প্রধান অতিথি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহিম খলিল রাজাভী ও সমাপনী বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মিজানুর রহমান।
উল্লেখ্য যে, হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খুলনাস্থ আঞ্জুমানে পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক জনাব সৈয়দ ইকবাল হুসাইন।#