আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: লেবাননের হিজবুল্লাহ বাহিনী’র ডেপ্যুটি প্রধান শেইখ নাঈম কাসেম ফরাসী বার্তা সংস্থাকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে বলেছেন: হিজবুল্লাহ ইসরাইলের সকল প্রকার বাড়াবাড়ীর দাঁতভাঙ্গা জবাব দিতে সক্ষম। আমরা বর্তমানে ধৈর্য্য ধারণ করছি কিন্তু ইসরাইলী সরকারের সকল প্রকার হামলার জবাব দেয়ার জন্য উপযুক্ত সময় বেছে নেব।
তিনি সম্প্রতি লেবানন সীমান্তে ইসরাইলী হামলা সম্পর্কে বলেন: যদি ইসরাইল মনে করে যে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র হামলা চালাবে এবং এর কোনরূপ জবাব দেয়া হবে না তবে তার চরম ভুল করছে।
শেখ নাঈম কাসেম বলেন: জায়নবাদী ইসরাইল লেবাননকে ধ্বংস করে দেয়ার হুমকি দিচ্ছে। তারা জানে যে, ইসরাইলকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার মত ক্ষমতা হিজবুল্লাহ’র আছে। আর তারা এও জানে যে, হিজবুল্লাহ’র সকল প্রকার পাল্টা হামলার জন্য স্বয়ং ইসরাইলী দায়ী।
তিনি ইসরাইল সীমান্তের অভ্যন্তরে তাদের সকল বাঙ্কারই হিজবুল্লাহদের নাগালের মধ্যে রয়েছে এ কথা উল্লেখ করে বলেন: তাদের এ নৃশংস হামলার মূল্য দিতে হবে এবং ইসরাইলের সকল প্রকার হামলার কড়া জবাব দেয়া হবে।#