আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: করাচীর নাযিম আবাদ শিয়া অঞ্চলে অবস্থিত ‘নূরে ঈমান’ মসজিদের খতিব ‘মির্জা ইউসুফ হুসাইনে’র বড় ছেলে ‘খাদেম হুসাইন’ গতরাতে ইফতার পর উক্ত মসজিদের সম্মুখে সন্ত্রাসীদের গুলিতে শাহাদত বরণ করেছেন।
করাচী হতে প্রেরিত আবনার অপর এক রিপোর্টে বলা হয়েছে যে, একই সময় অপর শিয়া ব্যক্তিত্ব ‘ড. নাজমুল হাসান’ কৌরাঙ্গী অঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন।
ড. নাজমুল হাসান ইতিপূর্বে দুইবার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য যে, পাকিস্তান সরকার এ দুই শিয়া ব্যক্তিত্বের শাহাদতের বিষয়ে এখনো পর্য্নত কোন মন্তব্য করেনি।#