আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পুলিশের দশটিরও বেশী টহল দল আল খুবর শহরের ‘আল জাসার’ অঞ্চলের একটি মসজিদ ও আল খুবর শহরের প্রখ্যাত শিয়া ব্যক্তিত্ব ‘আলহাজ্ব আব্দুল্লাহ মাহনা’র বাসগৃহ ঘেরাও করে জামাতের নামায আদায়ে বাধা প্রদান করেছে।
এ ঘটনা তখন ঘটলো যখন কিছুদিন পূর্বে শিয়াদেরকে আল খুবর শহরের বাইরে একটি স্থানে জামাতে নামায আদায়ে বাধা দান করা হয়।
বিগত সপ্তাহগুলোতে আল খুবর অঞ্চলের শিয়াদের একটি দল জেদ্দায় সৌদি উপস্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ বিন আব্দুল আযিযে’র সাথে সাক্ষাত পূর্বক সৌদি নিরাপত্তা বিভাগ কর্তৃক আরোপিত শিয়াদের উপর হতে চাপ উঠিয়ে নেয়া এবং তাদেরকে জামাতে নামায আদায়ের অনুমতি দেয়ার ব্যাপারে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবী জানিয়েছে।
উল্লেখ্য যে, বিগত মাসগুলোতে আল খুবর অঞ্চলের বেশ কয়েকটি মসজিদ সীল করে দেয়া হয় এবং শিয়াদেরকে জামাতে নামায আদায়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পাশাপাশি এ শহরের প্রখ্যাত শিয়া ব্যক্তিত্বদেরকেও গ্রেপ্তার করা হয়।
এছাড়া আল খুবর অঞ্চলের প্রখ্যাত উলামাগণ ‘সাইয়্যেদ মুহাম্মাদ বাকের আন নাসের’, আলহাজ্ব মাহনা’ গত কয়েকদিন পূর্বেও অজ্ঞাত কারণে নিরাপত্তা বিভাগের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন।#