আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গতকাল দুপুরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে আযহার বুখারী, ইমরান হুসাইন ও আযহার হুসাইন নামক ৩ জন শিয়া শহীদ হয়েছেন।
আযহার হুসাইন বুখারী (৩৫) গতকাল মঙ্গলবার ২৪শে আগস্ট করাচী’র কুরাঙ্গী অঞ্চলে শহীদ হয়েছেন।
শহীদ আযহার হুসাইন বুখারী ছিলেন পুলিশের দূর্নীতি দমন বিভাগের একজন কর্মকর্তা। তিনি বাড়ীতে ফেরার পথে মাথা ও শরীরে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন। তার লাশ বর্তমানে করাচীর জিন্নাহ হাসপাতালে রয়েছে।
এছাড়া ইমরান হুসাইন (২২) গতকাল গিলগিত প্রদেশের ইয়াদগারে চাক অঞ্চলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
আযাহার হুসাইন নাকাভী (৫৩) (পিতা শুবাইর হুসাইন নাকাভী)ও পাকিস্তানের কূরাঙ্গী অঞ্চলে শহীদ হয়েছেন।
উল্লেখ্য যে, আযহার হুসাইন নাকাভী ছিলেন একজন সি আই ডি কর্মকর্তা।#