২৯ আগস্ট ২০১০ - ১৯:৩০

পাকিস্তানের খায়বার প্রদেশের সীমান্তবর্তী এলাকা কারামে পাইলট বিহীন মার্কিন বিমান হামলায় ৫ ব্যক্তি নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গতপরশু (শুক্রবার ২৮শে আগস্ট) রাতে পাইলট বিহীন মার্কিন বিমান হতে ২টি গাড়ীকে উদ্দেশ্য করে ৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ৫ জন ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ২০০১ সালের শুরু হতে ৪০ বারের বেশী পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে। এ সকল হামলায় প্রায় ৪০০ ব্যক্তি নিহত হয়েছে।

মার্কিন নিরাপত্তা ও সামরিক বাহিনী দাবী করে যে, নিহত ব্যক্তিদের অধিকাংশই হচ্ছে তালেবান ও আল কায়েদা বাহিনী’র সদস্য। কিন্তু স্থানীয় সূত্র ও উপজাতীয়দের অঞ্চলে অবস্থানরত পাকিস্তানের নিরাপত্তা বিভাগ দাবী করেছে যে, নিহত ব্যক্তিদের অধিকাংশই হচ্ছে বিভিন্ন গোত্রের নারী ও শিশুরা।#