আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ‘আয়াতুল্লাহ মির্জা মুহাম্মাদ হাসান আহমাদী ফাকীহ ইয়াযদী ছিলেন, হযরত আয়াতুল্লাহ আল উজমা হাজ শেইখ মূর্ত্তজা হায়েরী ইয়াযদী, হযরত আয়াতুল্লাহ আল উজমা তাবাতাবায়ী, হযরত আয়াতুল্লাহ আল উজমা সুলতানী, হযরত আয়াতুল্লাহ আল উজমা বুরজারদী, হযরত আয়াতুল্লাহ আল উজমা গুলপাইগানী, হযরত আয়াতুল্লাহ আল উজমা আরাকী, হযরত আয়াতুল্লাহ আল উজমা মোহাক্কেক, হযরত আয়াতুল্লাহ আল উজমা ফাকুর, হযরত আয়াতুল্লাহ আল উজমা বাহাউদ্দিনী এবং হযরত আয়াতুল্লাহ আল উজমা মির্জা হাশেম আমোলি’র ছাত্র।
‘আয়াতুল্লাহ মির্জা মুহাম্মাদ হাসান আহমাদী ফাকীহ ইয়াযদী, হযরত ইমাম খোমেনী (রহ.) এর বিপ্লবের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি এবং তাঁর পরিবার এ পথে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এছাড়া তাঁর সম্মানিত সহধর্মিনী বিশিষ্ট আলেম যোহরা সিফাতী হচ্ছেন হাওযা ইলমিয়া’র (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) একজন গবেষক ও শিক্ষক।
তিনি ইয়াযদ ও ইসফাহান প্রদেশের মধ্যবর্তী আরদেস্তান নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এ প্রায়াত ধর্মীয় আলেম আজ প্রত্যুষে ইয়াযদ শহরে ধর্মীয় কর্মসূচীতে অংশগ্রহণের উদ্দেশ্যে রওনা হন। তাকে বহনকারী প্রাইভেট কারটি মূল সড়ক হতে বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং তিনি ৬০ বছর বরকতময় জীবন যাপনের পর মহান আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে এ পৃথিবী হতে চির বিদায় নেন।
উল্লেখ্য যে, তাঁর পুত্র হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জাওয়াদ আহমাদী ফাকীহ’র ভাষ্যমতে: মরহুমের নামাযে জানাযা আলেম, রুহানী ও সাধারণ জনগণের উপস্থিতিতে আগামীকাল কোম শহরে অবস্থিত ইমাম হাসান আসকারী (আ.) মসজিদ হতে উত্তোলিত হয়ে হযরত মাসুমা (সা. আ.) এর মাযার প্রাঙ্গনে এসে শেষ হবে। সেখানে জানাযার নামাযের পর তাঁর (সা. আ.) এর মাযার সংলঘ্ন একটি স্থানে মরহুমের লাশ দাফন করা হবে।#