আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গ্রীক এ রমনী প্রাথমিক অবস্থায় ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা অর্জনে সক্ষম হয়। অতঃপর তিনি এথেন্সে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ড. তুবা কেরমানী’র সাথে ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তিনি তার ইসলাম ধর্ম গ্রহণ সম্পর্কে বলেন: যদিও আমি খ্রীষ্টান একটি পরিবারে জন্মলাভ করেছি। কিন্তু কখনই আমি গীর্জাতে যাইনি। কারণ আমি আমার অভ্যন্তরে এ বিষয়টি অনুভব করতাম যে, ঈসা মসীহ (আ.) আল্লাহর সন্তান হতে পারেন না। কেননা মহান আল্লাহ শরীরের অধিকারী নন এবং রুহ পুরুষ অথবা নারী হতে পারে না আর এ কারণেই তাঁর কোন সন্তান থাকতে পারে না।
তিনি বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সেলরের ব্যাখ্যার মাধ্যমে নিজের অভ্যন্তরে বিদ্যমান আকিদাগত সকল প্রশ্নের উত্তর খুঁজে পেতে সক্ষম হই, আর এ কারণে আমি আনন্দিত।
সাইয়্যেদ জাওয়াদ তাবাতাবায়ী, ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সংবাদ বিভাগ।#