৮ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

করাচীতে সিপাহে সাহাবা সন্ত্রাসী দলের ৩ জন সন্ত্রাসী শিয়া যুবকদের হাতে নিহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: করাচীতে সম্প্রতি শিয়া হত্যার প্রতিক্রিয়ায় গতরাতে করাচীর আঁচোলী অঞ্চলে সিপাহে সাহাবা’র ২ জন সক্রিয় সদস্য তাদের এক সহকারীর সাথে শিয়া যুবকদের হাতে নিহত হয়েছে।

গত সপ্তাহে সন্ত্রাসীরা এ শহরের ‘সাদার’ অঞ্চলে আমিরুল মু’মিনীন হযরত আলী (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি শোক মিছিলে হামলা চালায়। এতে কমপক্ষে ৮ জন শিয়া শহীদ এবং অপর ৭ জন শিয়া আহত হয়।

উক্ত হামলার পর সন্ত্রাসী গোষ্ঠী সিপাহে সাহাবা ও লাশকারে জাঙ্গাভি করাচী শহরের শিয়াদের শোক মিছিলে এ হামলার দায়িত্ব স্বীকার করে।

উল্লেখ্য যে, লাহোরে হযরত আলী (আ.) এর শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন শিয়া নিহত এবং ২৮১ জন আহত হয়।#