এ পরিকল্পনার উপর এমতাবস্থায় গুরুত্ব প্রদান করা হচ্ছে যখন সৌদি সরকার এ দেশের যেয়ারত ও পর্যটন শহরগুলোকে অত্যাধুনিক সাজে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এ কারণেই এ প্রকল্প মক্কা নগরীর কর্মকর্তাদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।
এ প্রকল্প অনুযায়ী মক্কা শহর হতে ১০ কিলোমিটার দূরত্বে একটি বৃহৎ দীঘি খনন করা হবে এবং লোহিত সাগর হতে যাত্রীবাহী জাহাজগুলো ৫৫ কিলোমিটার খাল অতিক্রম করে উক্ত স্থানে নোঙর ফেলবে।
এ বন্দরের পরিকল্পনাকারীর বর্ণনা অনুযায়ী এ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হল সমস্ত প্রকল্পটি সমতল এবং মরুভূমির উপর বাস্তবায়িত হবে। আর এ কারণে কোন পাহাড় বা বসতি এ খালের পথে বাধা সৃষ্টি করবে না। এ ছাড়া বন্দরের জন্য যে স্থানকে নির্বাচন করা হয়েছে তা বেশ কয়েকটি বড় বড় পাহাড় দ্বারা পরিবেষ্ঠিত। যার ফলে এ বড় দীঘি’র সৌন্দর্য আরো কয়েকগুণে বৃদ্ধি পাবে।
এ প্রকল্পের ভিত্তিতে উক্ত খালের দৈর্ঘ্য হবে ৫৫ কিলোমিটার। যা সুইজ খালের এক চতুর্থাংশ।#