১৫ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার পক্ষ থেকে ত্রৈমাসিক পত্রিকা প্রত্যাশা’র প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার পত্রিকা বিষয়ক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব আব্বাস জাফারী এ খবর প্রকাশ করে উক্ত পত্রিকার পরিচিতি ও লেখার শিরোনাম সম্পর্কে যে তথ্য উল্লেখ করেছেন তা নিম্নে উল্লেখ করা হল :

(ক) পত্রিকা পরিচিতি:

(১) পত্রিকার নাম: প্রত্যাশা

(২) প্রধান সম্পাদক: আবুল কাসেম মুহাম্মাদ আনওয়ারুল কাবির

(৩) পত্রিকার ধরণ : ত্রৈমাসিক

(৪) সংখ্যা : প্রথম সংখ্যা (১ম বর্ষ)

(৫) প্রকাশকাল : এপ্রিল-জুন ২০১০

(৬) প্রকাশের স্থান : বাংলাদেশ

(৭) সংখ্যা : ১০০০ কপি

(৮) পৃষ্ঠা সংখ্যা : ১৩০

(৯) প্রকাশক : আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাংস্কৃতিক কার্যালয়ের পত্রিকা বিষয়ক বিভাগ

(১০) পত্রিকার ই-মেইল : prottasha.2010@yahoo.com

(১১) আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার পত্রিকা বিভাগের ই-মেইল : bc@ahl-ul-bayt.org

 

(খ) প্রকাশিত লেখাসমূহের কয়েকটির শিরোনাম :

(১) সম্পাদকীয়।

(২) কুরআনের আলোকে মানুষ; মূল: মুহাম্মাদ জাওয়াদ রুদগার, ভাষান্তর : মুহাম্মাদ আনওয়ারুল কাবির।

(৩) নবুয়্যত লাভের পূর্বে হযরত মহানবী (স.) এর জীবনী; মূল : ড. সাইয়্যেদ আহমাদ রেহনোমায়ী, ভাষান্তর : ড. মুহাম্মদ আলতাফ হুসাইন।

(৪) জীবনের লক্ষ্য সম্পর্কে পাঁচটি বক্তৃতা; মূল : শহীদ আয়াতুল্লাহ মূর্ত্তাজা মুতাহহারী, ভাষান্তর মুহাম্মাদ শাহ নাওয়াজ তায়েব।

(৫) ভাবনায় মনুষ্যজীবন : আব্দুল কুদ্দুস বাদশা

(৬) সুবিচার, ঐক্য ও নিরাপত্তার মধ্যে সম্পর্ক; মূল : সাইয়্যেদ আলী আব্বাস মুসাভী, ভাষান্তর : নূর হোসেন মজিদী।

(৭) মুসলিম বিশ্ব : একটি পক্ষপাতহীদ দৃষ্টিভঙ্গি; মূল: জারগেন টডেনহফার, ভাষান্তর : এস এম আশিক ইয়ামিন।#