১৯ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

আজ বাগদাদের কূটনৈতিক এলাকা আল খাদ্বরায় অবস্থিত মার্কিন দূতাবাস অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের রকেট হামলার শিকার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইরাকের এক পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে আজ অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা অজ্ঞাত একটি স্থান হতে আল খাদ্বরা অঞ্চলে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। উক্ত হামলার পার্শ্ববর্তী স্থানে কোন ইরাকি পুলিশ না থাকায় এ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি।

হামলার পরপরই মার্কিন হেলিকপ্টার আল খাদ্বরা অঞ্চলের আকাশে টহলরত অবস্থায় দেখা যায় এবং মার্কিন দূতাবাসের দিকে আসা সকল রাস্তাকে মার্কিন সামরিক বাহিনী কর্তৃক বন্ধ করে দেয়া হয়েছে।

গতকালও বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছাকাছি একটি স্থানে দু’টি কাটইউশা রকেট আঘাত হানে।

উল্লেখ্য যে, বাগদাদের আল খাদ্বরা এলাকাটি হচ্ছে একটি কূটনৈতিক অঞ্চল; যেখানে অধিকাংশ বৈদেশিক দূতাবাস ও ইরাকের বিভিন্ন মন্ত্রণালয় অবস্থিত।#