<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জায়নবাদী ইসরাইলের F16 জঙ্গি বিমান হতে গতরাতে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বাহিনী’র ‘বিসান’ ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
উক্ত হামলায় অনেক বেসামরিক ফিলিস্তিনীর বাসগৃহও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু এ হামলায় কেউ নিহত হয়নি বলে জানা গেছে।
অপরদিকে জায়নবাদী ইসরাইলের জঙ্গি বিমানগুলো গাজা অঞ্চলের ‘আয যাইতুন’, ‘জাহারুদ দীক’, ‘আল মাকুসী’ এলাকায় বোমা নিক্ষেপ করে। উক্ত হামলায় ৬ জন ফিলিস্তিনী আহত হয়েছে বলে জানা গেছে।#