১২ অক্টোবর ২০১০ - ২০:৩০

দিয়ালাহ প্রদেশের প্রাদেশিক পুলিশের উপপ্রধান ঘোষণা করেছেন যে, মেকদাদিয়া জেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে ৭ জন ইরানি যায়ের (যিয়ারতকারী) আহত হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: দিয়ালাহ প্রদেশের প্রাদেশিক পুলিশের উপপ্রধান তেইমুর সিয়াভ জানিয়েছেন মেকাদাদিয়া জেলায় এক সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৭ জন ইরানি যায়ের আহত হয়েছেন।

তিনি বলেন: কিছুক্ষণ পূর্বে মেকদাদিয়াহ জেলার একটি অঞ্চলের রাস্তার ধারে ইরানি যায়েরদের বহনকারী বাসের সম্মুখে একটি বোমার বিস্ফোরণ ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এ হামলায় ৭ জন ইরানি যায়ের আহত হয়েছেন।#