আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: জার্মান রমনী এ দিন ইসলামি পোশাক পরিধান করে মসজিদে উপস্থিত হন এবং শাহাদাতাইন পাঠ ও সূরা হামদ শেখার পর নামাযে দাঁড়ান।
জর্ডান দৈনিক আদ দাস্তুর এ ব্যাপারে লিখেছে যে, ৪৭ বছর বয়স্ক উক্ত জার্মান নারী উত্তর জর্ডানে অবস্থিত মসজিদে বেলালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসুল্লীরা তার শাহাতাইন পাঠের শব্দ শুনে মসজিদে তাকবীর ধ্বনি দিতে থাকেন।
এ নব মুসলিম তার ইসলাম ধর্ম গ্রহণের কারণ উল্লেখ করতে গিয়ে বলেন: জর্ডানীয় এ পরিবারের সাথে পরিচিত হওয়ার পর তাদের মেহমানদারী, তাদের রক্ষণশীল ও পছন্দনীয় আচরণের আমি মুগ্ধ হয়ে ইসলামের প্রতি আকৃষ্ট হই এবং এ আসমানী ধর্ম সম্পর্কে পড়াশুনা শুরু করি।
জর্ডানের এ দৈনিকের বর্ণনা অনুযায়ী বিগত ৩ বছরে ৩ হাজারের বেশী লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ সকল ব্যক্তিরা জর্ডানের বিভিন্ন ইসলামি কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের মুসলমান হওয়ার বিষয়টি প্রকাশ করে।#