তিনি বলেন: সিস্তান ও বালুচিস্তান প্রদেশটি পাকিস্তানে ও আফগানিস্তান সীমান্তে অবস্থিত। উক্ত দু’টি দেশের অধিকাংশ জনগণই হানাফী মাযহাবের অনুসারী। আর সিস্তান ও বালুচিস্তান প্রদেশের জনগণের হানাফী মাযহাবের অনুসারী হওয়ার পেছনে এ বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ধর্মীয় এ ছাত্র যিনি বিগত কয়েক বছর পূর্বে শিয়া মাযহাব অনুসারী হয়েছেন, তিনি বলেন: আমি যখন ছোট ছিলাম তখন পাকিস্তানের উগ্র ওয়াহাবীরা শিয়াদের সহযোগিতায় পরিচালিত সকল স্কুলে পড়াশুনাকে হারাম ঘোষণা করে। আর এ ফতওয়া ইরানি মৌলিভীদের (যাহেদান অঞ্চলে সুন্নি মাযহাবের আলেমদের জন্য এ শব্দ ব্যবহৃত হয়) দ্বারা ইরানে প্রবেশ করে যে, যে সকল স্কুল শিয়াদের তত্ত্বাবধানে পরিচালিত সে সকল স্কুলে লেখাপড়া করা হারাম এবং বিদআত। আর আহলে সুন্নতের অনুসারীদের এ সকল স্কুলে পড়াশুনার কোন অধিকার নেই।
তিনি বলেন: যেহেতু আমি একটি ধার্মিক পরিবারের সন্তান এবং আমার চাচা প্রসিদ্ধ মৌলভীদের একজন ছিল, সুতরাং আমাকে স্কুলে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। আর এভাবেই অনেক সুন্নি মাযহাবের অনুসারী ও বালুচ শিশুরা পড়াশুনা ও উন্নতি হতে বঞ্চিত হয়ে নিরক্ষর এবং অল্প শিক্ষিত হিসেবেই থেকে যায়।
তিনি বলেন: ইসলামি বিপ্লবের পূর্বে সিস্তান ও বালুচিস্তান অঞ্চলে শিয়া মাযহাবের বিস্তার লাভ না করার পেছনে যে মূল কারণটি লুকায়িত রয়েছে তা হচ্ছে তৎকালীন যুগে সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়টির বিরোধিতা করতো। শিয়া আলেমদেরকে অত্যাচার ও তাদের কাজে বাধা দান, নিরাপত্তাহীনতা, শিয়া মাযহাবের হাওযা ইলমিয়াহ’র বিস্তার অনুমতি না দেয়া ইত্যাদি কারণও ইসলামি বিপ্লবের পূর্বে এ অঞ্চলে শিয়া মাযহাবের বিস্তার লাভ না করার নেপথ্যে লুকায়িত।
সিস্তান ও বালুচিস্তান অঞ্চলের শতকরা ৭০ ভাগ মানুষই শিয়া ছিল একথা উল্লেখ করে জনাব জাহেদী বলেন: শিয়া মোবাল্লেগগণের এ অঞ্চলে না আসা এবং পাকিস্তান, ভারত হতে সুন্নি আলেমদের আগমনের কারণেই এ প্রদেশের জনগণ হানাফী মাযহাবের দিকে ঝুঁকে পড়ে।
হুজ্জাতুল ইসলাম যাহেদী তার শিয়া হওয়ার মূল কারণ উল্লেখ করতে গিয়ে বলেন: ১৯৯৬ সালের শবে আশুর (মহররমের ৯ তারিখ/আশুরার রাত) আমি আমার শিক্ষকের পরিবর্তে মসজিদে যেয়ে ঈশার নামায আদায় করলাম। নামাযান্তে মাদ্রাসায় ফেরার পথে চাবাহারের হতে আগত শিয়াদের ইমামবাড়ী হতে বক্তৃতার আওয়াজ শুনে আমি আকর্ষণ বোধ করলাম।
তিনি বলেন: বক্তা কি বলছেন তা শুনতে আমি খুবই আগ্রহী হলাম। ইমামবাড়ীতে প্রবেশ করতে যেয়ে বুঝতে পারলাম যে, আমার পরণে মৌলভী’র পোশাক রয়েছে। সুতরাং জানালা হতেই শিয়া ঐ আলেমের বক্তব্য শুনলাম।
জনাব শারিফ যাহেদী বলেন: ঐ বক্তা ইমাম হুসাইন (আ.) এর ব্যক্তিত্ব সম্পর্কে এবং দুই ইমামের মর্যাদা সম্পর্কে মহানবী (স.) হতে বর্ণিত হাদীস إن الحسن و الحسین سیدی شباب اهل الجنة (অর্থ: নিশ্চয়ই হাসান এবং হুসাইন হচ্ছেন বেহেশতের যুবকদের সর্দার) যা মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল ও সুনানে তিরমিযী’তে উল্লেখিত হয়েছে, বক্তব্য রাখছিলেন।
তিনি আরো বলেন: ঐ শিয়া আলেম আশুরার দিন (৬১টি হিজরীর দশই মুহররম) ইমাম হুসাইন (আ.) এর উপর বয়ে যাওয়া মুসিবতকে ‘হায়াতুস সাহাবা’ গ্রন্থ হতে এড্রেস সহকারে বর্ণনা করলেন। আমি আশ্চার্য হলাম যে, ‘হায়াতুস সাহাবা’ গ্রন্থটি আহলে সুন্নতের, কিন্তু আমি এ পর্যন্ত কোনদিন তা অধ্যয়ন করেনি।
হুজ্জাতুল ইসলাম যাহেদী বলেন: মৌলভীরা আমাদেরকে শিয়া গ্রন্থ অধ্যয়ন হতে নিষেধ করত। আমি ততদিন পর্যন্ত কোন শিয়া গ্রন্থই অধ্যয়ন করেনি। আর আমি আশ্চার্য হলাম যে, এ শিয়া আলেম কিভাবে সুন্নি মাযহাবের বই অধ্যয়ন করে।
জনাব শারিফ যাহেদী বলেন: শিয়া ঐ আলেমের বক্তৃতা শেষ হয়ে গেল এবং তিনি মাসায়েব পড়া শুরু করলেন। ইমাম হুসাইন (আ.) এর কতলগাহ’র (যেখানে তিনি শহীদ হয়েছিলেন) মাসায়েব পড়লেন। ততদিন পর্যন্ত আমি একজন সুন্নি আলেম হিসেবে ইমাম হুসাইন (আ.) এর মজলুমিয়্যাতের উপর কোনদিন এক ফোঁটা অশ্রু ঝরাইনি কিন্তু ঐ আলেমের পড়া মাসায়েব এতটাই মর্মস্পর্শী ছিল যে, আমার দু’ চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো।
তিনি বলেন: আমি আমাদের মাদ্রাসার গ্রন্থাগারে যেয়ে ঐ আলেমের দেয়া ঐ রেওয়ায়েতের এ্যাড্রেস খুঁজতে লাগলাম। অতঃপর আমি হায়াতুস সাহাবাহ বইটি পড়ে বুঝতে পারলাম যে, যা কিছু ঐ শিয়া আলেম পড়েছিল তা সবই সত্য।
সুতরাং শিয়ারা যে মুশরিক এ বিষয়টি মেনে নেয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়ালো। আর এ কারণেই অপর এক সুন্নি মৌলভী’র সাথে বিতর্কে লিপ্ত হলাম, কিন্তু সে আমার মনমত কোন জবাব দিতে সক্ষম হলনি।
জনাব শারিফ যাহেদী বলেন: যখন আমার প্রশ্নের কোন যথাপোযুক্ত উত্তর তারা দিতে ব্যর্থ হল আমি তখন আমি শিয়ারা তাদের মাযহাবের সত্যতা প্রমাণের জন্য কি দলিল উপস্থাপন করে সেগুলো সম্পর্কে জানার জন্য শিয়াদের গ্রন্থ অধ্যয়নের সিদ্ধান্ত নিলাম। কিন্তু এ বিষয়ের উপর কোন বইই আমি চাবাহার লাইব্রেরীতে পেলাম না। অতঃপর শিয়াদের মাযহাবের সত্যতা প্রমাণের দলিলের উপর মরহুম সুলতানুল ওয়ায়েজীন শিরাজী’র লেখা শাবহায়ে পেশাওয়ার গ্রন্থটি আমার এক বন্ধু মারফত আমার হস্তগত হল। আমি এ গ্রন্থ অধ্যয়ন শুরু করলাম।
তিনি বলেন: প্রথম ১ মাস আমি ঐ বইয়ে লেখা বিভিন্ন বিষয়ের উপর অসন্তুষ্ট ছিলাম, কেননা তাতে খলিফাদের অবাধ্যতার বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল। তারপরও বইটি পড়া অব্যাহত রাখলাম কেননা ঐ বইয়ে প্রদত্ত সকল এড্রেসই ছিল সুন্নি মাযহাবের বিভিন্ন গ্রন্থের।
আমি এ গ্রন্থটি পরিপূর্ণরূপে পড়লাম এবং শিয়াদের অপর একটি বইয়ের জন্য যাহেদানে গেলাম। কিন্তু দুঃখজনকভাবে এ বিষয়ের উপর কোন বইয়ে আমি পেলাম না।
হুজ্জাতুল ইসলাম শারিফ যাদেহ বলেন: আমি শিয়া হওয়ার পর বর্তমানে বন্দর আব্বাস শহরে অবস্থান করছি। সেখানে জুমার নামাযের শিয়া খতিব আয়াতুল্লাহ নাঈম আবাদী’র নিকট যেয়ে আমি আমার শিয়া হওয়ার বিষয়টি উত্থাপন করলে তিনি আমাকে জড়িয়ে ধরে স্বাগত জানান।#