আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: এ অনুষ্ঠান প্রচারের প্রতিক্রিয়ায় আল জাজিরা টিভি চ্যানেলের অনেক দর্শকই ক্ষুব্ধ। গত বৃহস্পতিবার রাত ও শুক্রবার এ চ্যানেল এমন একটি সম্মেলনের সরাসরি সম্প্রচার করেছে যাতে শিয়াদেরকে কাফের আখ্যায়িত করা হয়েছে।
এ সেমিনার ‘ইসলামে সাহাবীদের স্থান’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হয়েছে। দোহা’র রাজধানী কাতারে অনুষ্ঠিত এ সেমিনারে উগ্র ওয়াহাবী নেতা ‘মুহাম্মাদ আল উরাইফী’ ও ‘উসমান আল খামিস’ উপস্থিত ছিলেন।
উক্ত সেমিনারে শিয়াদের বিশ্বাসগত বিষয় সমূহের উপর আঘাত হেনে নিষ্পাপ ইমামগণের উপর বিভিন্ন মিথ্যা অপবাদ আরোপ করা হয়েছে। তবে দুঃখজনকভাবে এ অনুষ্ঠানে উক্ত প্রশ্ন সমূহ ও অপবাদের জবাব দানের জন্য কোন শিয়া আলেমকে আমন্ত্রণ জানানো হয়নি।
আল উরাইফি এ সেমিনারের শিয়াদের সম্পর্কে বিভিন্ন মিথ্যা ঘটনা বর্ণনা করে। আর উসমান আল খামিসও বনি উমাইয়া, মুয়াবিয়া, ইয়াযিদ ইবনে মুয়াবিয়া ও আবু সুফিয়ানের পক্ষে বক্তব্য রাখেন এবং তাদের প্রশংসা করেন।(!)
উল্লেখ্য, এ সেমিনারের সরাসরি সম্প্রচার তখন করা হল যখন ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী মহানবী হযরত মুহাম্মাদ (স.) এর স্ত্রীগণ ও সুন্নি মাযহাবের সম্মানিত ব্যক্তিত্বদের প্রতি অবমাননাকে হারাম ঘোষণা করেছেন।
অপরদিকে আল বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি ‘ড. আহমাদ তাইয়্যেব’ও শিয়াদেরকে কাফের বলে আখ্যায়িত করাকে জায়েজ নয় বলে অভিহিত করে সকল শিয়া মুসলমানের পেছনে নামায আদায় করা জায়েজ বলে ফতওয়া দানের পর কাতারের টিভি চ্যানেল আল জাজিরা ফেতনা সৃষ্টিকারী এহেন অনুষ্ঠান প্রচার করলো।#