২৮ অক্টোবর ২০১০ - ২০:৩০

অস্ত্রধারী এক সন্ত্রাসী গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের কোয়েটা শহরের মসজিদের পথে চারজন শিয়ার উপর হামলা চালিয়েছে। উক্ত হামলায় ৪ জন শিয়াই শাহাদত বরণ করেছেন।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: স্থানীয় পুলিশের এক পদস্থ কর্মকর্তা বলেছেন যে, ঐ ৪ জন শিয়া তাদের দোকান বন্ধ করে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে তাদের গাড়ীকে উদ্দেশ্যে করে এক অস্ত্রধারী উপর্যপুরি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ২ জন শিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং বাকি ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নেয়ার পথে শাহাদত বরণ করেন।

তিনি বলেন: এখনো পর্যন্ত কোন সংগঠন, দল বা কোন ব্যক্তি এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

উল্লেখ্য, হামলাকারী সন্ত্রাসী দ্রুততার সাথেই উক্ত স্থান ত্যাগ করে। অপরদিকে এ হামলার পর কোয়েটা পুলিশ উক্ত এলাকায় অবস্থান নিয়ে তদন্ত শুরু করেছে।#