১ নভেম্বর ২০১০ - ২০:৩০

বাগদাদের ‘সাইয়্যেদাতুন নাজাত’ গীর্জায় পণবন্দীর ঘটনা অবশেষে ইরাকের নিরাপত্তা বাহিনীর এক দুঃসাহসিক অভিযানে সমাপ্ত হয়েছে। উক্ত ঘটনায় পুলিশসহ মোট ৫২ জনের প্রাণহানী ঘটেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল কায়েদা সন্ত্রাসী বাহিনীর একদল অস্ত্রধারী সন্ত্রাসী গত রবিবার রাতে বাগদাদের আল কারাদাহ অঞ্চলে অবস্থি শেয়ার বাজার হতে ডাকাতির উদ্দেশ্যে এ অঞ্চলের উপর হামলা চালায়। এ সময় ইরাকি নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে তারা পালাতে বাধ্য হয়।

পলায়নরত অস্ত্রধারী সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর হাত থেকে পলায়ন করার সময় শেয়ার বাজারের পাশে অবস্থিত ‘সাইয়্যেদাতুন নাজাত’ গীর্জায় হামলা চালায়। সন্ত্রাসীরা বেসামরিক পোশাক পরে ছিল। তারা গাড়ী থেকে নামার পর গাড়ীগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অস্ত্রধারীরা উক্ত গীর্জায় প্রার্থনারত ইরাকীদেরকে পণবন্দী করে। তারা এ সময় পণবন্দীদেরকে বিভিন্ন আরব দেশে বিশেষ করে ইরাক ও মিসরে বন্দী থাকা আল কায়েদা সন্ত্রাসীদের মুক্তির দাবী জানাতে বাধ্য করে।

প্রাপ্ত সর্বশেষ তথ্যের ভিত্তিতে ইরাকি পুলিশ বাহিনী উক্ত গীর্জাকে চারিদিক থেকে ঘিরে ফেললে সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ ও সন্ত্রাসীদের মাঝে এক তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। ২ ঘন্টা ব্যাপী এ সংঘর্ষে ৫ জন সন্ত্রাসী ও ৩৯ পণবন্দীসহ পুলিশ বাহিনীর কয়েকজন সদস্যও নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।#