<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} @font-face {font-family:SolaimanLipi; panose-1:2 0 5 0 2 0 0 2 0 4; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:-2147385341 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ভারতের মুম্বাই শহরে বসবাসরত শিয়ারা দীর্ঘ দুই দশক প্রচেষ্টা চালানোর পর অবশেষে এ শহরের ৭টি স্থানে শিয়াদেরকে দাফনের অনুমোদন লাভ করেছে।হায়দারী ফাউন্ডেশনের সদস্য যুলফিকার যাইদী উক্ত তথ্য প্রকাশ করে বলেছেন যে, মুম্বাই শহরে শিয়াদের ইতিহাসে প্রথমবার তারা নিজস্ব কবরস্থান তৈরীর অনুমোদন লাভ করলো। বর্তমানে মুম্বাইয়ে বসবাসরত ৫ জন মুসলমানের একজন হচ্ছে শিয়া। এ শহরে বর্তমানে ৫ থেকে ৭ লাখ শিয়া বসবাস করছে।
প্রতিবেদনে বলা হয়েছে এ শহরে দীর্ঘ ৪ শত বছর যাবত শিয়ারা বসবাস করলেও এ শহরের শিয়াদের নিজস্ব কোন কবরস্থানের ব্যবস্থা ছিল না।
তিনি বলেন: সংখ্যালঘু ফের্কাহসমূহের অনুসারীদের নিজস্ব কবরস্থান থাকলেও ভারতের অন্যতম বৃহৎ সম্প্রদায় শিয়া মাহযাবের অনুসারীরা নিজস্ব কবরস্থান হতে বঞ্চিত ছিল।
উল্লেখ্য, বর্তমানে ‘দাউদি’, ‘খোজা’ ও ‘ইরানি’ শিয়াদের বিভিন্ন আঞ্জুমান এ শহরে সক্রিয় রয়েছে। তাদের দীর্ঘ ২০ বছর প্রচেষ্টার ফসল হিসেবে শিয়ারা নিজস্ব কবরস্থান তৈরীর অনুমোদন লাভে সক্ষম হয়েছে।#