<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আয়াতুল্লাহ সাইয়্যেদ জামালুদ্দীন দ্বীন পারওয়ার, কোমের আন্তর্জাতিক নাহজুল বালাগা ফাউন্ডেশন কর্তৃক ফরাসী ভাষায় প্রথম নাহজুল বালাগা অনূদিত ও প্রকাশিত হওয়া উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বলেন: আন্তর্জাতিক নাহজুল বালাগাহ ফাউন্ডেশন ২০ বছর ধরে এ টার্গেটকে অব্যাহত রেখেছিল যে, হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর নাহজুল বালাগাহকে ফরাসী ভাষায় অনুবাদ করতে হবে। কিন্তু এ কাজের জন্য উপযুক্ত কাউকে পাওয়া না যাওয়ায় দীর্ঘ ২০টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়। অবশেষে সৌভাগ্যক্রমে ফরাসী মুসলিম নাগরিক হুসাইনা আহমাদ বিন আব্দুর রাহমান নামক ভদ্রমহিলার সাথে পরিচয় হয় এবং আমরা এ কাজের দায়িত্ব তাকে দান করি।
নাহজুল বালাগাহ আন্তর্জাতিক ফাউন্ডেশনের প্রধান আহলে বাইত (আ.) এর জ্ঞান প্রচারের ক্ষেত্রের মুসলিম নারীদের ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন: এ পথে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যার একটির দৃষ্টান্ত আমরা আজ দেখতে পেলাম এবং ইতিহাসের প্রথমবারের মত পরিপূর্ণ নাহজুল বালাগাহ একজন মুসলিম রমনী কর্তৃক সম্পন্ন হয়েছে।
তিনি তার বক্তৃতায় আরো বলেন: নাহজুল বালাগাহ এ পর্যন্ত বিশ্বে প্রচলিত ২০টিরও অধিক ভাষায় অনূদিত হয়েছে। ইসলামি সংস্কৃতি ও যোগযোগ সংস্থার সহযোগিতায় আরো ১২টি ভাষায় নাহজুল বালাগা অনুবাদের কাজ চলছে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক নাহজুল বালাগাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে নাহজুল বালাগাহ’র অনুবাদক জনাবা হুসাইনা আহমাদ বিন আব্দুর রাহমানকে সংবর্ধনা দেয়া হয়।#