৮ নভেম্বর ২০১০ - ২০:৩০

দৈনিক যুগান্তরের বরাত দিয়ে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ১৭ নভেম্বর ঈদুল আজহা এবং ১৫ নভেম্বর পবিত্র হজ পালিত হবে।

<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->  রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেসব সংবাদ পর্যালোচনা করে কমিটি ১৭ নভেম্বর ঈদুল আজহা পালিত হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া সভাপতিত্ব করেন। বৈঠকে ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার জিলহজ মাসের চাঁদ দেখার পর সৌদি আরবের আদালত ১৫ নভেম্বর পবিত্র হজ পালিত হবে বলে ঘোষণা দেন। চন্দ্র বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র হজ পালিত হয়। ধর্ম মন্ত্রণালয় বা হজ অফিস এখনও এ ব্যাপারে সৌদি সরকারের কাছ থেকে বা হজ মিশন থেকে কোন সংবাদ পায়নি। ইতিমধ্যেই লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কা নগরীতে সমবেত হয়েছেন এবং আরও আসছেন। এ বছর প্রায় ৯৪ হাজার বাংলাদেশী পবিত্র হজব্রত পালন করতে পারেন। ইতিমধ্যেই ৮৩ হাজার বাংলাদেশী সৌদি আরবে পৌঁছেছেন।