<!-- /* Font Definitions */ @font-face {font-family:Vrinda; panose-1:1 1 6 0 1 1 1 1 1 1; mso-font-charset:0; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:65539 0 0 0 1 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0cm; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman";} @page Section1 {size:612.0pt 792.0pt; margin:72.0pt 90.0pt 72.0pt 90.0pt; mso-header-margin:36.0pt; mso-footer-margin:36.0pt; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> ইরান বলেছে, সামরিক শক্তির কারণেই কেউ তেহরানের ওপর হামলা চালানোর সাহস পাবে না।
ইরানের গোয়েন্দা বিষয়ক উপমন্ত্রী মাজিদ আলাভি বলেছেন, ইরান যে শুধু মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি তাই নয়, সেই সাথে বিশ্বের অন্যতম শীর্ষ সামরিক শক্তি। কাজেই ইরানের ওপর হামলার চিন্তাও কেউ করতে পারবে না। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার নিয়ে এখন আর আলোচনা করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
গত রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইরানের ওপর হামলা চালানোর জন্য ওয়াশিংটনের প্রতি আহবান জানানোর পর ইরানের মন্ত্রী এ মন্তব্য করলেন। নেতানিয়াহু দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হলে সামরিক শক্তি ব্যবহার ছাড়া অন্য কোন উপায় নেই।#