১৬ নভেম্বর ২০১০ - ২০:৩০

মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ঈদ; বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা যথাযথ মর্যাদায় পবিত্র ঈদুল আযহা পালণ করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: বাংলাদেশের মুসলমানরাও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আজ পবিত্র ঈদুল আযহা পালন করেছে। অবশ্য দেশের কিছু কিছু অঞ্চলে সৌদি আরবের অনুকরণে গতকাল ঈদ পালন করেছে।

সকালে ধর্মপ্রাণ মুসলমানরা রং-বেরংয়ের পোশাকে সেজে স্থানীয় ঈদগাহ ময়দানে সমবেত হতে থাকে। এ সময় বাচ্চাদেরকে বড়দের হাত ধরে ঈদের ময়দানে ঈদের জামাতে শরিক হতে দেখা যায়। ঈদের নামায শেষে সামর্থবানরা গরু, ছাগল ও ভেড়া কোরবানী দেন।

ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার মহানগরীর ৯০টি ওয়ার্ডে ৩৬০টি এবং বিশ্ববিদ্যালয় খেলার মাঠসহ মোট ৩৬১টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীসহ মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তারা মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।#