আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: ইয়েমেনের যায়দি শিয়াদের প্রখ্যাত আলেম আল্লামা সাইয়্যেদ বাদরুদ্দিন আল হুসী ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে ৮৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি যায়দিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা এবং শহীদ সাইয়্যেদ হুসাইন আল হুসী’র পিতা। তিনি ইয়েমেন সরকারের প্রচন্ড চাপের মুখে এদেশ ছাড়তে বাধ্য হন এবং বেশ কয়েক মাস ইরানের কোম নগরীতে অবস্থান করেন।
মরহুম বাদরুদ্দীন যায়দি মাযহাবের অন্তর্ভুক্ত জারুদি মাযহাবের ইমাম হিসেবে খ্যাত ছিলেন। তিনি উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থ রচনা করেছেন। সম্প্রতি সায়াদাহ প্রদেশের শিয়াদের উপর সরকারের হত্যাযজ্ঞ এবং প্রচন্ড চাপের মুখে তিনি জার্মানীতে হিজরত করতে বাধ্য হন। ফলে হুসী শিয়াদের নেতৃত্বের ভার সাইয়্যেদ আব্দুল মালেক আল হুসী’র ও তার সন্তানদের কাঁধে অর্পিত হয়।
এদিকে আব্দুল মালেক হুসী’র কার্যালয় গতকাল এক বিবৃতির মাধ্যমে সাবেক হুসী নেতা আল্লামা সাইয়্যেদ বাদরুদ্দীন আল হুসী’র মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছে।
উল্লেখ্য যে, জায়নবাদী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ব্যাপারের সরকারে সাথে হুসী বাহিনীর মতপার্থক্য, ইমাম খোমেনী (রহ.) এর চিন্তাধারা হতে প্রভাবিত হওয়া, সায়াদাহ প্রদেশের প্রতি সরকারের অমনোযোগী হওয়া, এ অঞ্চলকে সুযোগ সুবিধা হতে বঞ্চিত করা এবং হুসীদের আকিদা ও বিশ্বাস বার ইমামি শিয়াদের বিশ্বাসের কাছাকাছি হওয়া (অর্থাৎ অত্যাচার ও অত্যাচারীকে প্রশ্রয় না দেয়া) ইত্যাদি বিষয়াবলির কারণে হুসী ও ইয়েমেন সরকারের মাঝে বিভেদের সৃষ্টি হয়েছে। বিগত কয়েক বছরে সরকার ও হুসী বাহিনীর মধ্যে ৬টি রক্তক্ষয়ী যুদ্ধও সংঘটিত হয়েছে।#