আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পাকিস্তানের করাচী শহরে উগ্র ওয়াহাবী সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার (২৫শে নভেম্বর) পাক হায়দারী নামক শিয়া দলের সদস্য মুসা আলী (২১) গুলি করে হত্যা করেছে।
তার জানাযার নামায নাজিম আবাদের উত্তরে অবস্থিত বাবুল ইলম ইমাম বাড়ীতে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, বর্তমানে করাচী শহর উগ্র তালেবান জঙ্গী ও সিপাহে সাহাবা জঙ্গীদের জন্য একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা খায়বার পাখতুনকোয়া অঞ্চল হতে পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বর্তমানে তারা সিন্ধু অঞ্চলে আধিপত্য বিস্তার করছে।
সন্ত্রাসী এ দলগুলো পাকিস্তানের স্থিতিশীলতা বিনষ্ট করতে সাম্প্রদায়িক দাঙ্গা, ব্যাংক লুট এবং সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে থাকে।#