আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে পবিত্র মহররম মাসের আগমন ও ইমাম হুসাইন (আ.) এবং তাঁর ওয়াফাদার সাথীদের শাহাদতের স্মরণে বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
রাজধানী ঢাকার বেশ কয়েকটি স্থানে শোক মজলিশের সময়সূচী নিম্নরূপ:
ঐতিহাসিক হুসাইনী দালানে শোক মজলিশ রাত ৯টা হতে শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ ইবরাহিম খলিল রাজাভী। মগবাজারে বাদ মাগরীব শুরু হওযা মজলিশেও তিনি বক্তব্য রাখছেন।
মিরপুর কারবালা সংলগ্ন ইমামবাড়ীতে আয়োজিত মজলিশ রাত ৭:৩০ মিনিটে শুরু হচ্ছে এবং এতে বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ আফতাব হুসাইন নাকাভী।
মুহাম্মাদপুর শিয়া মসজিদ সংলগ্ন ইমামবাড়ীতে আয়োজিত শোক মজলিশে বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমন সাইয়্যেদ নাকী ইমাম রাজাভী।
সিলেট জেলা শহরের দু’টি স্থানে শোক মজলিশের আয়োজন করা হয়েছে; ভানুগাছ অঞ্চলে অবস্থিত ইমামবাড়ীতে আয়োজিত শোকানুষ্ঠানে বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোঃ নূরে আলম। সিলেটের মৌলভি বাজারের ঐতিহাসিক ইমামবাড়ীতে আয়োজিত শোকানুষ্ঠানে বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ রেজা রাজাভী।
খুলনা ও খালিশপুর ইমামবাড়ীদ্বয়ে বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাইয়্যেদ রেজা আলী যায়দী। খুলনার আঞ্জুমানে পাঞ্জাতানী কর্তৃক আয়োজিত মজলিশটি সন্ধ্যা ৭ টার সময় শুরু হচ্ছে এবং খালিশপুর কাসরে আব্বাস ইমামবাড়ীতে আয়োজিত মজলিশটি রাত ৮:৩০ মিনিটে শুরু হচ্ছে।
যশোর সদরেরও বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এ সকল অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাওঃ মুহাম্মাদ সাজেদুল ইসলাম।
নড়াইল জেলার দু’টি স্থানে শোক মজলিশের আয়োজন করা হয়েছে। মূল মজলিশটিতে বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোঃ আলী মোর্ত্তজা।
সাতক্ষীরার জেলার বিভিন্ন স্থানে শোক মজলিশের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা সদরে আয়োজিত মজলিশে বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেখ মোশতাক আলী। পারুলিয়ায় আয়োজিত শোক মজলিশে বক্তব্য রাখছেন যথাক্রমে: মাওঃ শেখ সেলিম উল্লাহ ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোঃ ইউনুস আলী গাজী।
এ জেলার দেবহাটা ও নূরনগর অঞ্চলেও বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে। দেবহাটায় বক্তব্য রাখছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী নাওয়াজ খাঁন এবং নূরনগর ইমামবাড়ীতে বক্তব্য রাখছেন মাওঃ মোঃ রমজান আলী।
বগুড়ার বেশ কয়েকটি স্থানসহ সৈয়দপুর ও রাজশাহী জেলা শহরেও বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, উল্লিখিত শোকানুষ্ঠানসমূহ বক্তৃতা পর্ব শেষ হওয়ার পর শোকগাঁথা পাঠ ও মাতমদারীর মাধ্যমে সমাপ্ত হয়।#