আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সংবাদ সূত্রসমূহ ঘোষণা করেছে যে, আত্মঘাতী এক সন্ত্রাসী আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী সিস্তানী’র বাড়ীর পার্শ্ববর্তী স্থান হতে গ্রেপ্তার হয়েছে। সে তার শরীরে থাকা বোমাটি শিয়া বিশ্বের এ মহান মারজার বাড়ীতে বিস্ফোরণের উদ্দেশ্যে এসেছিল।
এদিকে আয়াতুল্লাহ সিস্তানী’র নিকটবর্তী এক সূত্র তাঁকে রক্ষার্থে নিরাপত্তা জোরদারের কথা উল্লেখ করে তাঁর বাড়ীতে কোন প্রকার সন্ত্রাসী হামলার বিষয় অস্বীকার করে ঘোষণা করেছেন যে, তিনি পরিপূর্ণরূপে সুস্থ রয়েছেন।
ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনী’র প্রধান নূরী আল মালেকী পবিত্র মহররম মাসের আগমনে ইমামগণ (আ.) এবং আহলে বাইত (আ.) এর সদস্যদের মাজারসমূহ যেয়ারত করতে আসা যায়েরদের (যেয়ারতকারী) নিরাপত্তা নিশ্চিত করতে এদেশের নিরাপত্তা, শৃংখলারক্ষী ও সামরিক বাহিনীকে বিশেষ নির্দেশ প্রদান করেছেন। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘোষণার ভিত্তিতে সৈন্যরা ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা পর্যন্ত এলার্ট থাকবে।
কারবালা শহরের নিরাপত্তা রক্ষার জন্য ২৫ হাজার নিরাপত্তা ও শান্তি শৃংখলা বাহিনী’র সদস্য মোতায়েন করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
উল্লেখ্য যে, ইরাকে নিরাপত্তা জোরদারের প্রথম দিনগুলোতে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে আশা ৩০ জনের অধিক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। যারা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও উল্লেখযোগ্য পরিমাণে বিস্ফোরকসহ গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে।#