১৬ ডিসেম্বর ২০১০ - ২০:৩০

সন্ত্রাসীরা ১৬ই ডিসেম্বর সকাল আনুমানিক দশটা বেজে চল্লিশ মিনিটে চাবাহার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। হযরত ইমাম হুসাইন (আ.) এর আযাদারী পালন করতে আসা লোকদের উদ্দেশ্যে এ হামলা চালানা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চাবাহার হতে প্রেরিত আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা প্রতিবেদকের প্রতিবেদন: গত ১৬ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটা বেজে পয়তাল্লিশ মিনিটে ইমাম খোমেনী (রহ.) বুলভার্ডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ইমাম হুসাইন (আ.) মসজিদের পাশে ইমাম হুসাইন (আ.) এর আযাদারদের মাঝে এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, হামলা পরিচালনাকারী ৩ জন ব্যক্তির একজন হামলা চালানোর পূর্বেই পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়। দ্বিতীয় সন্ত্রাসী তার সাথে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এবং তৃতীয় সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

রেড ক্রিসেন্ট সংস্থার সিস্তান ও বালুচিস্তান ব্রাঞ্চের প্রধান জনাব হাকিকী প্রচার মাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন যে, এ বিস্ফোরণ রেড ক্রিন্টের এ্যাম্বুলেন্সের পাশে ঘটানো হয়। যার ফলে এ সংস্থার বেশ কয়েকজন কর্মীও গুরুতর আহত হয়েছে।#