২৫ ডিসেম্বর ২০১০ - ২০:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নাইজেরিয়ার জস শহরে খৃষ্টান ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে।

নাইজেরিয়ার জস শহরে খৃষ্টান ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা শুরু হয়েছে। গতকাল খৃষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিনের প্রাক্কালে বোমা বিস্ফোরণে ৩০ জনের বেশি মানুষ মারা যাওয়ার পর এ দাঙ্গা বাধল। এ সময় বহু ঘর-বাড়িতে আগুন দেয়া হয়েছে এবং মানুষ-জনকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছেছে। জস শহরের অবস্থা শান্ত করতে নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট নামাদি সাম্বোও সেখানে যাত্রা করেছেন। গতকালের বিস্ফোরণে অন্তত ৭৪ জন আহত হয়েছিল।#