৩১ ডিসেম্বর ২০১০ - ২০:৩০

লেবাননীয় দৈনিক আস সাফির জানিয়েছে যে, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিয অতি শিঘ্রই ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিতে তেহরান সফরে করবেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: লেবাননীয় দৈনিক আস সাফির আরবীয় কূটনৈতিকদের বরাত দিয়ে লিখেছে: ধারণা করা হচ্ছে সৌদি আরবের বাদশাহ ‘আব্দুল্লাহ বিন আব্দুল আযিয’ শারীরীক অসুস্থতা কাটিয়ে উঠতে পারলে ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণের জবাব দিতে অতি শিঘ্রই তেহরান সফর করতে পারেন।

কূটনৈতিকদের মতে সৌদি আরবের বাদশাহ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসদের মাঝে যে সুসম্পর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়টি দৃষ্টিতে রেখে এটা অসম্ভব নয় যে, খুব শিঘ্রই মধ্যপ্রাচ্যে নতুন পরিবর্তন আসতে পারে।

এ সূত্র আরো জানিয়েছে যে, তার এ সফর এমন সময় ঘটতে যাচ্ছে যখন তেহরানের ঘোষণা অনুযায়ী জর্ডানের বাদশাহ ২য় আব্দুল্লাহ ২০১১ সালের প্রথমদিকে তেহরান সফর করবেন।

পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি সৌদি আরবের বাদশাহ তেহরান সফর করেন তবে নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মাঝে বিশেষ করে ইরান, সৌদি আরব, সিরিয়া ও তুরস্কের মাঝে সুসম্পর্কের সৃষ্টি হবে। যা এ অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখতে পারে।#