আরবী ভাষায় সম্প্রচারিত বিভিন্ন চ্যানেলের বরাত দিয়ে জানা গেছে যে, ইয়েমেনের ‘লাহাজ’ শহরে অজ্ঞাত সন্ত্রাসীরা ইয়েমেন পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে। এতে ১০ পুলিশ হতাহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: আল জাজিরা টিভি চ্যানেল হতে কিছুক্ষণ পূর্বে প্রচারিত এক বুলেটিনে বলা হয়েছে যে, ইয়েমেনের দক্ষিন অঞ্চলে অবস্থিত ‘লাহাজ’ শহরে পুলিশ বাহিনী অজ্ঞাত সন্ত্রাসী হামলার শিকার হয়েছে।

এ প্রতিবেদনের ভিত্তিতে উক্ত হামলায় কমপক্ষে ৪ জন পুলিশ নিহত এবং অপর ৬ জন আহত হয়েছে।

এ হামলা সম্পর্কে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি কিন্তু ধারণা করা হচ্ছে যে, আল কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষ হতে এ হামলা চালানো হয়েছে।#